বিদেশ ডেস্ক : সিরিয়া সীমান্তের কাছে গাড়ি বোমা হামলায় জর্ডানের অন্তত ৬ সেনা নিহত হয়েছে। জর্ডানের কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার সকালের দিকে সিরিয়া সীমান্তের কাছে আল-রুকবান জেলার শরণার্থী শিবিরের সীমান্ত প্রহরীদের লক্ষ্য করে ওই গাড়ি বোমা হামলা হয়েছে।
চলতি মাসে দ্বিতীয় দফায় জর্ডানের বাহিনী লক্ষ্য করে হামলার ঘটনা ঘটলো। এর আগে, রাজধানী আম্মানের বাইরে বাকা শরণার্থী শিবিরে গোয়েন্দা দফতরে হামলায় পাঁচ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছিল।
আল-রুকবান জেলার শরণার্থী ওই শরণার্থী শিবিরে প্রায় ৭০ হাজার মানুষের আশ্রয় রয়েছে। বেশ কয়েকবার সংঘবদ্ধ হামলা হয়েছে এই শিবিরে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী শরণার্থী শিবিরে হামলার দায় স্বীকার করেনি।
নাম প্রকাশ না করার শর্তে দেশটির একজন কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানান, সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত ও অারো ১৪ জন আহত হয়েছে।
জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনে ওই হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।