October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

গ্রাহকের তথ্য যাচাইয়ের জন্য ইসির সঙ্গে পূবালী ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক : পূবালী ব্যাংক গ্রাহকের তথ্য-উপাত্ত যাচাইয়ের লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি নির্বাচন কমিশন কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম চৌধুরী এবং কমিশনের পরিচালক (অপারেশন্স) সৈয়দ মোহাম্মদ মুসা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে নির্বাচন কমিশনের ডাটাবেজের মাধ্যমে পূবালী ব্যাংক তার গ্রাহকবৃন্দের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করতে পারবে।