October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক : গণমুখী ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ ও তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুন। এই উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানান কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে- আজিমপুরস্থ মরহুমের কবরস্থানের মাজারে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা ও স্মরণ সভা মিলাদ ও দোয়া মাহফিল।
সকাল সাতটা থেকে মরহুমের আজিমপুর কবরস্থানের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন ও কোরআনখানি এবং মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া দৈনিক ইত্তেফাক অফিসে সকাল আটটা থেকে কোরআনখানি ও বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
জাতীয় পার্টির পক্ষ থেকে সকাল সাড়ে ৮টায় আজিমপুর কবরস্থানের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদেন এবং সকাল ৯টায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে।
বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) সকালে ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা ও স্মরণ সভার আয়োজন করেছে। এতে সংগঠনের সকল সদস্যকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।