October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পয়লা বৈশাখকে কনসার্ট

নিজস্ব প্রতিবেদক : পয়লা বৈশাখকে সামনে রেখে আয়োজন করা হয়েছে কনসার্টের। প্রতিবছরের মতো এবারও রাজধানী ধানমণ্ডির আবাহনী মাঠে অনুষ্ঠিত বৈশাখী কনসার্ট সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।

দুপুর ১২টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কনসার্ট। এবারের কনসার্টে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড এলআরবি, ফিডব্যাক ও দলছুট। সেই সঙ্গে গানের দল ‘বাউল এক্সপ্রেস’-এর পরিবেশনাও থাকবে।