November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মহাসচিব মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ

আদালত প্রতিবেদক : পল্টন থানায় দায়ের করা নাশকতার ২ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অপরদিকে পল্টন থানার আরেক মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে বুধবার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদীন মেজবাহর মাধ্যমে পল্টন থানার ৩ মামলায় জামিনের আবেদন করেন ফখরুল। এ মামলাগুলোতে ফখরুল জামিনে ছিলেন। হাইকোর্টের আদেশে তিনি বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

২০১৫ সালের জানুয়ারি মাসে নাশকতার অভিযোগে এ মামলাগুলো করা হয়।

ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে বুধবার (৩০ মার্চ) দায়িত্বভার গ্রহণের দিনেই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।