নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের ফার্টিলিটি সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার হসপিটালে জীবিত শিশুর পরিবর্তে মৃত শিশু দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর জানান, ওই হাসপাতালে রোগী ও কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা হচ্ছে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
নবজাতকের বাবা ভুক্তভোগী মো. দুলু বলেন, ‘মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার হসপিটালটি মোহাম্মদপুর রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড মডেল কলেজের সামনে অবস্থিত। আমি জীবিত ছেলে শিশুর বাবা হলেও তারা পরিবর্তন করে মৃত মেয়ে শিশু দেখাচ্ছে। আমি ঝামেলার মধ্যে আছি, এখন আর কথা বলতে পারব না।’

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২