October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শ্রীলঙ্কাকে ২৬৮ রানের টার্গেট দিল ভারত

ক্রীড়া ডেস্ক : অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করেছে ভারত। ফাইনালে যেতে শ্রীলঙ্কাকে করতে হবে ২৬৮ রান।

মঙ্গলবার শুরুটা ভালো হয়নি ভারতের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলে তারা লড়াকু সংগ্রহ দাড় করেছে। ধারাবাহিকভাবে ভালো খেলা রিসাব পান্ট আজ সুবিধা করতে না পারলেও মিডল অর্ডার ব্যাটসম্যানরা রান পেয়েছেন।

ভারতের হয়ে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন আনমলপ্রিত সিং। সরফরাজ খানের ব্যাট থেকে আসে মূল্যবান ৫৯টি রান। এ ছাড়া ওয়াশিংটন সুন্দর ৪৩ ও আরমান জাফর ২৯ রানের ইনিংস খেলেন।

বল হাতে শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন লাহিরু কুমারা ও থিলান নিমেশ।