ক্রীড়া প্রতিবেদক : লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড এর ফুটবল টিমের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. শফিকুল ইসলাম মানিক। মঙ্গলবার তার কাছে চুক্তিপত্র হস্তান্তর করছেন ক্লাব সভাপতি মনজুর কাদের।
এ সময়ে ক্লাবের পরিচালক আব্দুল গাফ্ফার, হাসান আহমেদ চৌধুরী কিরন, আব্দুল্লাহ-আল-জহির স্বপন, ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল সহ প্রমুখ উপস্থিত ছিলেন। আজ দুপুরে গুলশানস্থ ক্লাবের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়, যা পরবর্তী দুই বছরের জন্য কার্যকর থাকবে।
ক্লাব সভাপতি মনজুর কাদের বলেন, ‘এএফসি কাপ ২০১৬ এ অংশগ্রহণের জন্য লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব শত প্রতিকূলতা সত্ত্বেও তার পূর্ণ প্রস্তুতি গ্রহণ অব্যাহত রেখেছে।’

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ