চট্রগ্রম প্রতিনিধি : মামলায় ভুল আদেশ দেওয়ায় চট্রগ্রাম মহানগর তৃতীয় আদালতের দায়রা জজ জামউল হায়দারকে সতর্ক করলেন হাইকোর্ট। একইসঙ্গে ওই মামলায় আসামীকে দেওয়া ৩০ লাখ টাকা জরিমানা ও ছয় মাসের সাজা বাতিল করে আদেশ দিয়েছেন আদালত।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ বিষয়ে দায়ের করা এক রিভিশন আবেদনের শুনানি করে এ আদেশ দেন।
বিচারক জামউল হয়দারের দেওয়া সে আদেশেরে বিরুদ্ধে হাজী মো. শাহ আলম চৌধুরী বাদী হয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। শাহ আলমের পক্ষে রিভিশন আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট আবেদ রাজা। আদালতে এ আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।
জানতে চাইলে অ্যাডভোকেট আবেদ রাজা বলেন, আমার মক্কেল হাজী মো. শাহ আলমকে একটি মামলায় ৩০ লাখ টাকা জরিমানা ও ছয় মাসের সাজা দেন চট্রগ্রাম মহানগর তৃতীয় আদালতের দায়রা জজ জামউল হায়দার। সে আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে রিভিশন আবেদন করলে শুনানি করে আজ (বুধবার) আদালত চট্রগ্রাম মহানগর তৃতীয় আদালতের দায়রা জজ জামউল হায়দারকে সতর্ক করে দেন, একইসঙ্গে এ মামলায় আসামীকে দেওয়া জরিমানা ও সাজা বাতিল করে আদেশ দিয়েছেন আদালত।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী