নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে জাল টাকা তৈরি চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৫০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে সংবাদমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ কথা জানানো হয়।
এতে, বলা হয়, রাজধানীর মিরপুর এলাকা থেকে ওই ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
আজ বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২